← সব খেলা ও চিত্র
৯ম-১০ম শ্রেণি · জীববিজ্ঞান · অধ্যায় ১০ · পাঠ ১

🧪 ফাইটোহরমোন ল্যাব

যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদদেহে উৎপন্ন হয়ে বৃদ্ধি, বিকাশ ও বিভিন্ন অঙ্গ সৃষ্টি নিয়ন্ত্রণ করে, তাকে হরমোন বা প্রাণরস বলে। উদ্ভিদ হরমোনকে ফাইটোহরমোন (উদ্ভিদ বৃদ্ধিকারক বস্তু) বলে। এরা পুষ্টিদ্রব্য নয়; ক্ষুদ্রমাত্রায় উৎপন্ন হয়ে দূরবর্তী কোষের কাজ নিয়ন্ত্রণ করে। একটি হরমোন বেছে পরীক্ষা চালাও।

চার প্রধান ফাইটোহরমোন এক নজরে

অক্সিন
আবিষ্কার: চার্লস ডারউইন (নামকরণ কোল ও হ্যাগেন স্মিট)। শাখা কলমে মূল গজায়, অকালে ফল ঝরা বন্ধ, বীজহীন ফল। পরিবহন নিম্নমুখী। উদাহরণ: IAA, IBA, NAA।
জিবেরেলিন
ধানের বাকানি রোগের ছত্রাক থেকে। পর্বমধ্য লম্বা হয়, খাটো উদ্ভিদ লম্বা হয়; ফুল ফোটা, বীজের সুপ্তাবস্থা কমানো, অঙ্কুরোদগম।
সাইটোকাইনিন
ফল, শস্য ও ডাবের পানিতে। অক্সিনের সাথে মিলে কোষ বিভাজন (সাইটোকাইনেসিস) উদ্দীপিত করে; সুপ্তাবস্থা ভঙ্গ, বার্ধক্য বিলম্বিত।
ইথিলিন
গ্যাসীয় হরমোন। ফল পাকায়, বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভাঙে, ফুল-ফল সৃষ্টির সূচনা; পাতা, ফুল ও ফল ঝরে পড়া ত্বরান্বিত করে।

এছাড়া অ্যাবসিসিক এসিড। যাদের আলাদা বা শনাক্ত করা যায়নি তাদের পসচুলেটেড হরমোন বলে, যেমন ফ্লোরিজেন (পাতায় উৎপন্ন হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তর করে) ও ভার্নালিন।

ভেবে দেখো