অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস থেকে নিঃসৃত ইনসুলিন দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে। প্রয়োজনমতো ইনসুলিন তৈরি না হলে রক্তে শর্করা স্থায়ীভাবে বেড়ে যায়, প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়; একে বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস বলে। একজন ব্যক্তি বেছে নিয়ে তাকে খাওয়াও।
এটি সংক্রামক বা ছোঁয়াচে রোগ নয়; সাধারণত বংশগতি ও পরিবেশের প্রভাবে হয়। ছোট-বড় সব বয়সে হতে পারে। যারা কায়িক পরিশ্রম করেন না, দিনের বেশির ভাগ সময় বসে কাজ করেন বা অলস জীবন যাপন করেন এবং স্থূলকায় ব্যক্তিদের আশঙ্কা বেশি। বাবা, মা, দাদা, দাদির থাকলে আশঙ্কা খুবই বেশি।
রক্ত ও প্রস্রাব পরীক্ষা করে রোগ নির্ণয় করা যায়। ডায়াবেটিস একেবারে নিরাময় করা যায় না, কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়।
ঠিকমতো চিকিৎসা না হলে রক্তে গ্লুকোজ অস্বাভাবিকভাবে কমে বা বেড়ে যায়; উভয় ক্ষেত্রেই রোগী বেহুঁশ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। ডায়াবেটিস রোগী হঠাৎ অজ্ঞান হয়ে গেলে বসিয়ে গ্লুকোজ বা চিনির পানি খাইয়ে দিলে অনেক সময় খারাপ পরিণতি এড়ানো যায়।