প্রাণীর সমন্বয় কাজ স্নায়ু ছাড়াও হরমোন দ্বারা প্রভাবিত হয়। হরমোন রক্তের মাধ্যমে উৎপত্তিস্থল থেকে দূরবর্তী কোষ বা অঙ্গকে উদ্দীপিত করে, তাই একে রাসায়নিক দূত (Chemical messenger) বলে। পিঁপড়া খাদ্যের খোঁজ পেলে ফেরোমোন নিঃসরণ করে। খাবার রাখতে মাঠে চাপ দাও।
কোনো কোনো পতঙ্গ ফেরোমোন দিয়ে স্বপ্রজাতির সঙ্গী খুঁজে পায়; বাতাসে ফেরোমোন নিঃসৃত হলে ২-৪ কিলোমিটার দূর থেকেও সঙ্গী আকৃষ্ট হয়। এ পদ্ধতিতে ফেরোমোন ফাঁদ তৈরি করা হয়: অনিষ্টকারী পোকা আকৃষ্ট হয়ে ফাঁদে এসে পানিতে ডুবে মারা যায়। কীটনাশক ছাড়াই পোকা দমন হয়, তাই এটি খুবই পরিবেশবান্ধব।
হরমোন দেহের পরিস্ফুটন, বৃদ্ধি, টিস্যুর কাজ এবং ব্যক্তির আচরণ, স্বভাব ও আবেগপ্রবণতাকেও প্রভাবিত করে।