মানুষের দেহে বিশেষ নালিবিহীন গ্রন্থি (অন্তঃক্ষরা গ্রন্থি) থাকে। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রস রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে; এ রসকে হরমোন বলে। হরমোন পরিবহনের জন্য পৃথক কোনো নালি নেই। প্রয়োজনের চেয়ে কম বা বেশি নিঃসৃত হলে নানা অবাঞ্ছিত প্রতিক্রিয়া হয়।