← সব খেলা ও চিত্র
৯ম-১০ম শ্রেণি · জীববিজ্ঞান · অধ্যায় ৬ · অংশ ১

🌿 উদ্ভিদের দুই রাস্তা: জাইলেম আর ফ্লোয়েম

জাইলেম মাটি থেকে শোষিত পানি ও খনিজ লবণ উপরে পাতায় নেয়। ফ্লোয়েম পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। দুটোই নিজে পরীক্ষা করো।

বইয়ের একক কাজ: বোতলে পানি নিয়ে কয়েক ফোঁটা স্যাফ্রানিন বা লাল কালি দাও, মূলসহ একটি তাজা Peperomia উদ্ভিদ এমনভাবে বসাও যেন মূল পানিতে ডুবে থাকে। তারপর সময় এগিয়ে দাও।

কোষরস উপরে ওঠে কোন শক্তিতে?

বিজ্ঞানীরা ধারণা করেন, প্রস্বেদন টান, কৈশিক শক্তি এবং মূলজ চাপের ফলে কোষরস উদ্ভিদের পাতায় পৌঁছে যায়। কখনো জাইলেম ভেসেল বা ফ্লোয়েমের সিভনল কোনো কারণে বন্ধ হয়ে গেলে উদ্ভিদের মৃত্যু অবধারিত। তাই পরিবহন উদ্ভিদ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভেবে দেখো