রক্তপ্রবাহের সময় ধমনির গায়ে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। নিলয়ের সংকোচনে (সিস্টোল) চাপ সর্বাধিক: সিস্টোলিক চাপ; প্রসারণে (ডায়াস্টোল) সবচেয়ে কম: ডায়াস্টোলিক চাপ। স্ফিগমোম্যানোমিটার বা বিপি যন্ত্র দিয়ে রক্তচাপ মাপা হয়।
উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয়; প্রায় ৫০% ক্ষেত্রে কোনো লক্ষণ প্রকাশ পায় না। হৃদরোগ ও স্ট্রোকের প্রধান কারণ উচ্চ রক্তচাপ।