গল্পটি পড়ো। তারপর নিচের কার্ডগুলো থেকে নোবেল সাহেবের হৃদরোগের কারণগুলো খুঁজে বের করো।
নোবেল সাহেব একজন ব্যাংক কর্মচারী, মাঝারি গড়নের মোটাসোটা মানুষ। তিনি মাছ-মাংস ও তেলযুক্ত খাবার খেতে খুব পছন্দ করেন। তিনি একজন ধূমপায়ী। সকাল থেকে রাত পর্যন্ত একটানা পরিশ্রম করেন, সাথে মাত্রাতিরিক্ত ধূমপান। সারা দিন হাঁটাচলা, ব্যায়াম হয় না বললেই চলে। হঠাৎ একদিন অফিস থেকে ফিরে বুকের বাম দিকে ব্যথা অনুভব করলেন; কিছুক্ষণের মধ্যেই ব্যথা তীব্র হলো, তিনি অজ্ঞান হয়ে পড়লেন। ডাক্তার বললেন, তিনি হৃদরোগে ভুগছেন।
কারণ মনে হলে কার্ডে চাপ দাও। মোট ৫টি কারণ লুকিয়ে আছে।
হৃদরোগ থেকে রক্ষা: সুস্থ হৃৎপিণ্ড গড়ো
ভালো অভ্যাসগুলো চালু করো, হৃৎপিণ্ড কেমন থাকে দেখো।
নিজে করো (পাঠ্যবই)
হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করো এবং রক্তের গতিপথ চিহ্নিত করো। কীভাবে হৃদরোগ রোধে সচেতনতা সৃষ্টি করা যায়, এমন একটি চার্ট তৈরি করো।