হৃৎপিণ্ড বক্ষগহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি মোচাকৃতির অঙ্গ। এটি পেরিকার্ডিয়াম নামে দুই স্তরবিশিষ্ট পাতলা পর্দা দিয়ে আবৃত। হৃৎপেশি এক ধরনের স্বাধীন অনৈচ্ছিক পেশি; কারো নিয়ন্ত্রণ ছাড়াই নিজে নিজে সংকোচন ও প্রসারণে সক্ষম।
লাল = অক্সিজেনসমৃদ্ধ রক্ত, নীল = কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। যেকোনো অংশে চাপ দাও।
হৃৎপিণ্ডের তিন স্তর
এপিকার্ডিয়াম বাইরের স্তর
মায়োকার্ডিয়াম মাঝের স্তর; সবচেয়ে পুরু
এন্ডোকার্ডিয়াম ভেতরের স্তর
মায়োকার্ডিয়ামের সংকোচনের কারণেই হৃৎপিণ্ড পাম্প করে রক্ত সঞ্চালন করে।