জটিল ও অদ্রবণীয় খাদ্যকে এনজাইমের সাহায্যে দেহের উপযোগী দ্রবণীয় সরল ও তরল উপাদানে পরিণত করাকে পরিপাক বলে। যে তন্ত্র পরিপাকে অংশ নেয় তাকে পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র বলে। এটি মুখছিদ্র থেকে মলদ্বার পর্যন্ত বিস্তৃত। রুটির টুকরোটি খাইয়ে দাও!
মুখছিদ্র ➜ মুখগহ্বর ➜ গলবিল ➜ অন্ননালি ➜ পাকস্থলী ➜ ক্ষুদ্রান্ত্র (ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম) ➜ বৃহদন্ত্র (সিকাম, কোলন, মলাশয়) ➜ মলদ্বার বা পায়ু।
এর সাথে যুক্ত তিন ধরনের গ্রন্থি: লালাগ্রন্থি, অগ্ন্যাশয় ও যকৃৎ। পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের প্রাচীরেও আছে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি।