বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কাজের একক নেফ্রন। প্রতিটি নেফ্রন একটি রেনাল করপাসল (মালপিজিয়ান অঙ্গ: গ্লোমেরুলাস + বোম্যান্স ক্যাপসুল) এবং একটি রেনাল টিউবুল নিয়ে গঠিত। রক্তের কণাগুলো কোন পথে যায়, দেখো।
রেনাল ধমনি থেকে সৃষ্ট অ্যাফারেন্ট আর্টারিওল ক্যাপসুলের ভেতরে ঢুকে প্রায় ৫০টি কৈশিকনালিকা তৈরি করে। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকা সৃষ্টি করে এবং শেষে মিলিত হয়ে ইফারেন্ট আর্টারিওল হয়ে ক্যাপসুল থেকে বেরিয়ে আসে। বোম্যান্স ক্যাপসুল দুই স্তরবিশিষ্ট পেয়ালার মতো, যা গ্লোমেরুলাসকে বেষ্টন করে রাখে।