মূল কনটেন্টে যান

অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র ১ম অধ্যায় MCQ: গদ্য- অতিথির স্মৃতি প্রশ্ন ও উত্তর, ব্যাখ্যাসহ · Class 8 Bangla 1st Paper Chapter 1

আগে নিজে উত্তর ভাবুন, তারপর অপশনে চাপ দিয়ে মিলিয়ে নিন — সঠিক উত্তর ও ব্যাখ্যা সাথে সাথে দেখাবে।

সঠিক ০ / ০ ১৪টি নমুনা প্রশ্ন

১ম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

  1. ১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডি. লিট উপাধি পেয়েছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (ক) ঢাকা

  2. ২. 'অতিথির স্মৃতি' গল্পে একটু দেরি করে আসত কোন পাখি?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (ঘ) বেনে-বৌ

  3. ৩. ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কেন?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (খ) অতিথির জন্য বিরহকাতরতা

  4. ৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বড়দিদি' কোন পত্রিকায় প্রকাশিত হয়?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (গ) ভারতী

  5. ৫. 'অতিথির স্মৃতি' গল্পের কোন পাখির উল্লেখ নেই?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (ক) ময়না

  6. ৬. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (খ) শেষ প্রশ্ন

  7. ৭. লেখকের সামনে কুকুরটি ভিজে ভিজে চোখ নিয়ে দাঁড়াল কেন?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (খ) খাবার না দেওয়ায়

  8. ৮. অতিথিকে বাগানের মধ্যে ঢুকতে দেয় না কে?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (ঘ) মালি-বৌ

  9. ৯. শরৎচন্দ্রের 'বড়দিদি' উপন্যাস কত সালে প্রকাশিত?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (গ) ১৯০৭

  10. ১০. বাংলা সাহিত্যের কালজয়ী কথাশিল্পী জনপ্রিয় লেখক বলা হয়েছে কাকে?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে

অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও

বাবা-মার আদরের দুই ছেলে রাহি ও মাহি এবার ক্লাস টুতে পড়ে। ওদের বাবা একদিন ছোট্ট একটি খাঁচায় একটি ময়না পাখি কিনে ওদের উপহার দেয়। সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটাকে খাবার দেওয়া, পানি দেওয়া, কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। কিন্তু একদিন সকালে দেখে, ইঁদুর এসে রাতে পাখিটিকে মেরে ফেলেছে। সেই থেকে যে তাদের অঝোর ধারায় কান্না, কেউ আর থামাতেই পারে না। আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে।
  1. ১১. উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো− i. পশুপাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক ii. পশুপাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক iii. ভালোবাসায় সিক্ত পশুপাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা | নিচের কোনটি সঠিক?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (গ) ii ও iii

  2. ১২. উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (ক) বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না

অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও

তানিম মামাবাড়ি বেড়াতে গেলে সেখানে একটি অসুস্থ কুকুর দেখতে পায়। সে কুকুরটি ডেকে নিয়ে খাবার ও যত্নের ব্যবস্থা করে। একপর্যায়ে তার সাথে কুকুরটির আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। ফেরার পথে বাড়িতে চোর ডাকাতের উপদ্রব কমাতে সে কুকুরটিকে নিজের বাড়ি নিয়ে আসে।
  1. ১৩. উদ্দীপকের তানিম ও 'অতিথির স্মৃতি' গল্পের কথকের কুকুরটির প্রতি আচরণে কোন ধরনের ভিন্নতা রয়েছে?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (খ) উদ্দেশ্যগত

  2. ১৪. উদ্দীপকে 'অতিথির স্মৃতি' গল্পের যে দিক প্রতিফলিত হয়েছে− (উচ্চতর দক্ষতা) i. অবলা জীবের সাথে মানুষের আন্তরিক সম্পর্ক ii. অসহায় জীবের প্রতি মমতা ও যত্ন iii. মানুষের প্রতি অবলা জীবের মমত্ববোধ নিচের কোনটি সঠিক?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (ক) i ও ii

এই অধ্যায়ে মোট ৮২টি প্রশ্ন আছে। বাকিগুলো পুরো অধ্যায়ে পড়ুন, অথবা সময় ধরে পরীক্ষা দিন।

অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র ১ম অধ্যায় কীভাবে প্রস্তুতি নেবেন

প্রথমে পাঠ্যবই থেকে অধ্যায়টি মনোযোগ দিয়ে পড়ুন। তারপর এখানের প্রশ্নগুলো উত্তর না দেখে নিজে চেষ্টা করুন — যেগুলো ভুল হয় সেগুলোর ব্যাখ্যা পড়ে বইয়ের সংশ্লিষ্ট অংশ আবার দেখুন। শেষে সময় ধরে পুরো অধ্যায়ের MCQ পরীক্ষা দিলে বোঝা যাবে প্রস্তুতি কতটা হয়েছে।

Class 8 Bangla 1st Paper Chapter 1 MCQ questions with answers and explanations for students in Bangladesh (NCTB curriculum).