বিদ্যুৎপ্রবাহ চলার আবদ্ধ পথকে বর্তনী বলে। ছবির সুইচ (K)-এ চাপ দিয়ে বর্তনী চালু-বন্ধ করো। তারে চাপ দিলে তার কেটে যাবে, আবার চাপ দিলে জোড়া লাগবে।
সাধারণত বর্তনীতে বাল্ব ও ব্যাটারি তারের সাহায্যে সংযুক্ত থাকে, সাথে থাকে চালু-বন্ধ করার সুইচ বা চাবি (K)। বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথই বিদ্যুৎবর্তনী। পথ কোথাও খোলা থাকলে বিদ্যুৎ চলে না। আর একটি সরল বর্তনীতে বিদ্যুৎ সকল অংশে সমভাবে প্রবাহিত হয়। উপরের তিনটি মিটারের মান দেখো!
এই বর্তনীতে বাতির পথ ছাড়াও একটি শাখা আছে, যার শেষে দুটি ধাতব গোলক পরস্পরকে স্পর্শ করে না। K₁ ও K₂ চাবিতে চাপ দাও।