সব পদার্থ পরমাণু দিয়ে তৈরি। পরমাণুতে আছে ধনাত্মক প্রোটন, ঋণাত্মক ইলেকট্রন আর আধান নিরপেক্ষ নিউট্রন। ইলেকট্রন যোগ করে বা সরিয়ে দেখো, পরমাণুর চার্জের কী হয়।
সিল্কের কাপড়টি টেনে টেনে কাচের বোতলের উপর ঘষো (আঙুল দিয়ে কাপড়টি এদিক-ওদিক টানো)।
প্রোটনের ধনাত্মক চার্জের পরিমাণ ইলেকট্রনের ঋণাত্মক চার্জের সমান ও বিপরীতধর্মী। একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে, সেই কয়টিই ইলেকট্রন থাকে, তাই পরমাণু চার্জ নিরপেক্ষ। ঘর্ষণের ফলে নতুন কোনো আধানের সৃষ্টি হয় না, বরং পদার্থের মধ্যে বিদ্যমান ইলেকট্রন এক পদার্থ থেকে অন্য পদার্থে চলে যায়।