মূল কনটেন্টে যান

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১ম অধ্যায় MCQ: বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলন প্রশ্ন ও উত্তর, ব্যাখ্যাসহ · Class 7 Bangladesh o Bissho Porichoy Chapter 1

আগে নিজে উত্তর ভাবুন, তারপর অপশনে চাপ দিয়ে মিলিয়ে নিন — সঠিক উত্তর ও ব্যাখ্যা সাথে সাথে দেখাবে।

সঠিক ০ / ০ ১৪টি নমুনা প্রশ্ন

১ম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

  1. ১. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (খ) মোহাম্মদ আলী জিন্নাহ

  2. ২. ১৯৪৮ সালে পাকিস্তানের মোট জনসংখ্যার কতজন বাঙালি ছিল?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (গ) ৪ কোটি ৪০ লক্ষ

  3. ৩. ১৯৫২ সালের ২১ এ ফেব্রুনয়ারিতে শহিদ হওয়া ৯ বছরের কিশোরের নাম কী ছিল?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (খ) ওলিউলল্লাহ

  4. ৪. প্রথম শহিদ মিনারটি কত তারিখে নির্মিত হয়?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (গ) ২৩ এ ফেব্রুয়ারি

  5. ৫. বর্তমানের কেন্দ্রীয় শহিদ মিনারটি কবে নির্মাণ করা হয়?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (গ) ১৯৬৩ সালে

  6. ৬. নিচের কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয়?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (খ) ইউনেস্কো

  7. ৭. পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এ কথা প্রথম কে ঘোষণা করেন?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (ক) মোহাম্মদ আলী জিন্নাহ

  8. ৮. পাকিস্তান গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রথম কে প্রস্তাব উত্থাপন করেন?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (খ) ধীরেন্দ্রনাথ দত্ত

  9. ৯. পাকিস্তানের পশ্চিম অংশে শিক্ষার মাধ্যম হিসেবে কোন ভাষা প্রচলিত ছিল?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (গ) উর্দু

  10. ১০. ১৯৪৮ সালের ১১ই মার্চ ভাষার দাবিতে কী হয়?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (ক) ধর্মঘট

নিচের অনুচ্ছেদটি পড়ে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও :

কর্নেল আশরাফ সাহেব পাকিস্তানি শাসনামলে একটি মামলার শিকার হয়েছিলেন। শুধু তিনিই নন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ উক্ত মামলার মোট আসামি ছিলেন ৩৫ জন।
  1. ১১. অনুচ্ছেদে উল্লিখিত মামলাটি ইতিহাসে কী নামে পরিচিত?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (ঘ) ঐতিহাসিক আগরতলা মামলা

  2. ১২. উক্ত মামলার মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠী যা হাসিল করতে চেয়েছিল তা হলো- i. শেখ মুজিবুর রহমানের সাথে গোপন চুক্তি করা ii. স্বাধীনতা আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া iii. শেখ মুজিবুর রহমানকে ফাঁসি দেওয়া। নিচের কোনটি সঠিক?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (গ) ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও :

মারিয়া তার দাদুর কাছে পাকিস্তানি শাসনামলের একটি নির্বাচনের গল্প শুনছিল। উক্ত নির্বাচনে মোট ২৪টি দল অংশ নেয়। এগুলোর মধ্যে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
  1. ১৩. অনুচ্ছেদে কোন নির্বাচনের কথা বলা হয়েছে?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (ক) ১৯৭০ সালের নির্বাচন

  2. ১৪. উক্ত নির্বাচনে- i. রাজনৈতিক দলগুলোর অঞ্চল ভিত্তিক প্রাধান্য লক্ষ্য করা যায়; ii. বাঙালির স্বায়ত্তশাসনের দাবি বৈধ প্রমাণিত হয়; iii. আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে প্রাধান্য লাভ করে । নিচের কোনটি সঠিক?

    উত্তর ও ব্যাখ্যা দেখুন

    সঠিক উত্তর: (ক) i ও ii

এই অধ্যায়ে মোট ১৬৭টি প্রশ্ন আছে। বাকিগুলো পুরো অধ্যায়ে পড়ুন, অথবা সময় ধরে পরীক্ষা দিন।

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১ম অধ্যায় কীভাবে প্রস্তুতি নেবেন

প্রথমে পাঠ্যবই থেকে অধ্যায়টি মনোযোগ দিয়ে পড়ুন। তারপর এখানের প্রশ্নগুলো উত্তর না দেখে নিজে চেষ্টা করুন — যেগুলো ভুল হয় সেগুলোর ব্যাখ্যা পড়ে বইয়ের সংশ্লিষ্ট অংশ আবার দেখুন। শেষে সময় ধরে পুরো অধ্যায়ের MCQ পরীক্ষা দিলে বোঝা যাবে প্রস্তুতি কতটা হয়েছে।

Class 7 Bangladesh o Bissho Porichoy Chapter 1 MCQ questions with answers and explanations for students in Bangladesh (NCTB curriculum).