সপ্তম শ্রেণির বাংলা ২য় পত্র ১০ম অধ্যায় MCQ: শব্দার্থ প্রশ্ন ও উত্তর, ব্যাখ্যাসহ · Class 7 Bangla 2nd Paper Chapter 10
আগে নিজে উত্তর ভাবুন, তারপর অপশনে চাপ দিয়ে মিলিয়ে নিন — সঠিক উত্তর ও ব্যাখ্যা সাথে সাথে দেখাবে।
১০ম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
-
১. নিচের কোন বাক্যে ‘হাত’ শব্দটি ভিক্ষা করা অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: (ক) হাত পাতা খুবই ঘৃণার কাজ
-
২. “অর্থ অনর্থের মূল”—এখানে ‘অর্থ’ কী অর্থ প্রকাশ করছে?
উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: (ক) টাকাকড়ি
-
৩. “জ্ঞানী-গুণীর কথা সকলেরই মেনে চলা উচিত”—এখানে ‘কথা’ কী অর্থ প্রকাশ করছে?
উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: (ঘ) উপদেশ
-
৪. “বুদ্ধিজীবীরা দেশের মাথা”—এখানে ‘মাথা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: (ঘ) শ্রেষ্ঠ
-
৫. “ঘুম থেকে ওঠার চেয়ে পর্বতে ওঠা খুবই কষ্টকর”—এখানে শেষের ‘ওঠা’ শব্দটি কী বোঝায়?
উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: (খ) আরোহণ
-
৬. “জ্ঞানী-গুণীরা কখনো কথা ভঙ্গ করেন না”—এখানে ‘কথা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: (গ) অঙ্গীকার
-
৭. “সে কানকাটা স্বভাবের”—এখানে ‘কান’ ব্যবহৃত হয়েছে কী বোঝাতে?
উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: (ঘ) নির্লজ্জ
-
৮. “তার গা ভর্তি লোম দেখে আমার গা কেঁপে উঠল”—এখানে শেষের ‘গা’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: (ক) ভয়বোধ করা
-
৯. “ছেলের প্রতি চোখ রেখো”—এ বাক্যে ‘চোখ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: (ঘ) দৃষ্টি রাখা
-
১০. “ব্যাপারটিতে তোমার হাত রয়েছে”—এখানে ‘হাত’ শব্দটি দ্বারা কী বোঝায়?
উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: (গ) প্রভাব
এই অধ্যায়ে মোট ৮১টি প্রশ্ন আছে। বাকিগুলো পুরো অধ্যায়ে পড়ুন, অথবা সময় ধরে পরীক্ষা দিন।
সপ্তম শ্রেণির বাংলা ২য় পত্র ১০ম অধ্যায় কীভাবে প্রস্তুতি নেবেন
প্রথমে পাঠ্যবই থেকে অধ্যায়টি মনোযোগ দিয়ে পড়ুন। তারপর এখানের প্রশ্নগুলো উত্তর না দেখে নিজে চেষ্টা করুন — যেগুলো ভুল হয় সেগুলোর ব্যাখ্যা পড়ে বইয়ের সংশ্লিষ্ট অংশ আবার দেখুন। শেষে সময় ধরে পুরো অধ্যায়ের MCQ পরীক্ষা দিলে বোঝা যাবে প্রস্তুতি কতটা হয়েছে।
Class 7 Bangla 2nd Paper Chapter 10 MCQ questions with answers and explanations for students in Bangladesh (NCTB curriculum).