ক একটি কাজ ১২ দিনে পারে, খ পারে ২০ দিনে। দুজন একসাথে করলে কত দিন? কৌশল: আগে বের করো প্রত্যেকে ১ দিনে কাজের কত অংশ করে, তারপর যোগ করো।
ভগ্নাংশ ভয় লাগে? পুরো কাজটাকে ধরো ১২ ও ২০ এর ল.সা.গু = ৬০টি ইট। ক প্রতিদিন ৬০ ÷ ১২ = ৫টি ইট গাঁথে, খ ৬০ ÷ ২০ = ৩টি। একসাথে প্রতিদিন ৮টি। ৬০টি ইট গাঁথতে লাগবে ৬০ ÷ ৮ = ৭১২ দিন! উপরের যন্ত্রেও দুই পদ্ধতিই দেখানো হয়েছে।
২ জন পুরুষ ৩ জন বালকের সমান কাজ করে। ৪ জন পুরুষ ও ১০ জন বালক একটি কাজ ২১ দিনে করতে পারে। ঐ কাজটি ৬ জন পুরুষ ও ১৫ জন বালক কত দিনে করতে পারবে?