আমাদের সম্পর্কে
ভালো রেজাল্ট (ValoResult.com) বাংলাদেশের ষষ্ঠ শ্রেণি থেকে SSC পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন প্র্যাকটিস প্ল্যাটফর্ম। আমাদের স্লোগান: ভালো শেখা, ভালো ফলাফল।
আমরা কেন কাজ করছি
অনেক শিক্ষার্থী পাঠ্যবই পড়ে, কিন্তু নিজে যাচাই করার সুযোগ পায় না — কোন অধ্যায়ে দুর্বলতা, কোন প্রশ্নে বারবার ভুল। ভালো রেজাল্ট সেই জায়গাটা পূরণ করতে চায়: পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন, সঠিক উত্তর ও ছোট ব্যাখ্যা, আর নিজের অগ্রগতি দেখার সুযোগ — মোবাইলেই, সহজ বাংলায়।
এখানে যা পাবে
- অধ্যায়ভিত্তিক MCQ: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (NCTB) পাঠ্যবই অনুসারে প্রতিটি অধ্যায়ের প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা। শ্রেণি দেখো →
- দৈনিক MCQ পরীক্ষা: সময় ধরে পরীক্ষা, সঙ্গে সঙ্গে ফলাফল ও ভুলের তালিকা। পরীক্ষা দাও →
- ইংরেজি মডেল টেস্ট ও বোর্ড প্রশ্ন: SSC ও ৬ষ্ঠ–৯ম শ্রেণির ইংরেজি ১ম ও ২য় পত্র। মডেল টেস্ট →
- ইন্টারেক্টিভ পাঠ: অ্যানিমেশন ও ছোট খেলার মাধ্যমে কঠিন ধারণা সহজ করে বোঝা। পাঠ দেখো →
- শিক্ষামূলক গেম: ব্যাকরণ, শব্দ ও অঙ্কের খেলা। গেম খেলো →
- শিক্ষকদের জন্য: প্রশ্নব্যাংক থেকে প্রিন্টযোগ্য প্রশ্নপত্র তৈরি। বিস্তারিত →
প্রশ্ন কীভাবে তৈরি হয়
প্রতিটি প্রশ্ন সংশ্লিষ্ট পাঠ্যবইয়ের অধ্যায় থেকে তৈরি করা হয়, তারপর আমাদের রিভিউ টিম উত্তর ও ব্যাখ্যা যাচাই করে অনুমোদন দেয় — অনুমোদনের আগে কোনো প্রশ্ন সাইটে আসে না। তবুও কোনো ভুল চোখে পড়লে প্রশ্নের নম্বর বা লিংকসহ আমাদের জানাও — আমরা দ্রুত ঠিক করি।
ফ্রি ও প্রিমিয়াম
বেশিরভাগ ফিচার বিনামূল্যে: প্রতিটি অধ্যায়ের নির্বাচিত প্রশ্ন, প্রতিদিনের MCQ পরীক্ষা, গেম ও ইন্টারেক্টিভ পাঠ। সব প্রশ্ন, সীমাহীন অনুশীলন ও পূর্ণ মডেল টেস্ট চাইলে স্বল্পমূল্যের প্রিমিয়াম প্যাকেজ আছে — পেমেন্ট bKash-এ। ফ্রি ব্যবহারকারীদের জন্য সাইটে বিজ্ঞাপন দেখানো হতে পারে; প্রিমিয়াম শিক্ষার্থীরা বিজ্ঞাপন দেখে না।
অভিভাবকদের জন্য
আমাদের বেশিরভাগ ব্যবহারকারী স্কুলের শিক্ষার্থী। আমরা শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য বিক্রি করি না। কী তথ্য রাখি ও কেন — গোপনীয়তা নীতি-তে বিস্তারিত আছে; ব্যবহারের নিয়ম শর্তাবলী-তে।
যোগাযোগ
প্রশ্ন, পরামর্শ বা পেমেন্টে সাহায্য দরকার? যোগাযোগ পেজ দেখো — ইমেইল ও WhatsApp মেসেজে আমরা উত্তর দিই।
যোগাযোগ করুন