← সব খেলা ও চিত্র
৯ম-১০ম শ্রেণি · জীববিজ্ঞান · অধ্যায় ৩

🐸 বৈচিত্র্য থাকলেই টিকে থাকা

যৌন জননে মিয়োসিসের সময় জিনের পুনর্বিন্যাস হয়, তাই সন্তানেরা একে অন্যের থেকে কিছুটা আলাদা হয়। এই জিনগত বৈচিত্র্য কেন জরুরি? দুটি দলের উপর পরিবেশের পরিবর্তন ঘটিয়ে দেখো।

দল ক: বৈচিত্র্য বেশি (মিয়োসিসে তৈরি)
দল খ: বৈচিত্র্য কম (সবাই প্রায় একই রকম)
গরম সহ্য করেঠান্ডা সহ্য করেরোগ প্রতিরোধীসাধারণ

পরিবেশ বদলাও:

পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল। একটি পরিবর্তন বেছে নাও।

🐸 হঠাৎ ক্রোমোজোম দ্বিগুণ: নতুন প্রজাতি

বাস্তবে মাঝে মাঝে হঠাৎ ক্রোমোজোমের সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্ভব ঘটতে পারে। যেমন ব্যাঙের একটি প্রজাতি Xenopus tropicalis-এর সম্পূর্ণ ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে Xenopus laevis প্রজাতির উৎপত্তি ঘটেছে। উদ্ভিদ রাজ্যের বিভিন্ন সদস্যের (যেমন আলু) দেহকোষে এটি স্বাভাবিক ঘটনা। এ ধরনের জাত আকারে তুলনামূলক বড় হয়, তাই খাদ্যের চাহিদা মেটাতে আমরা ইচ্ছা করে এগুলো বেছে নিই বা তৈরি করি।

ভেবে দেখো