← সব খেলা ও চিত্র
৯ম-১০ম শ্রেণি · জীববিজ্ঞান · অধ্যায় ৩

🔬 মাইটোসিস: ধাপে ধাপে কোষ বিভাজন

প্রাণিকোষ বা উদ্ভিদকোষ বেছে নাও। ▶ চাপলে পুরো বিভাজন একটানা দেখবে; অথবা নিচের পর্যায়ের নামে চাপ দিয়ে যেকোনো ধাপে যাও।

ক্যারিওকাইনেসিস (নিউক্লিয়াসের বিভাজন)সাইটোকাইনেসিস (সাইটোপ্লাজমের বিভাজন)

প্রাণিকোষ আর উদ্ভিদকোষে পার্থক্য

প্রাণিকোষউদ্ভিদকোষ
স্পিন্ডল যন্ত্রদুই মেরুতে সেন্ট্রিওল থাকে, চারদিকে অ্যাস্টার-রে ছড়ায়তন্তুময় প্রোটিন দিয়ে তৈরি, সেন্ট্রিওল নেই
সাইটোপ্লাজম ভাগকোষঝিল্লি বিষুবীয় অঞ্চল বরাবর গর্তের মতো ভেতরে ঢুকে দুই ভাগ হয়বিষুবীয় তলে কোষপ্লেট তৈরি হয়ে দুই ভাগ হয়

মাইটোসিস কোথায় হয়?

প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে। প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে, যেমন কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে। নিম্নশ্রেণির উদ্ভিদ ও প্রাণীর অযৌন জননের সময়ও এ ধরনের বিভাজন হয়। মাতৃকোষ ও অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ও DNA-এর পরিমাণ সমান থাকে, তাই একে সমীকরণিক বিভাজনও বলে।

ভেবে দেখো